ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে

রংপুর, ৩০ জানুয়ারি ২০২৫: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রথম থেকেই উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, যা ৩৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করছে।”

তিনি রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আহতদের চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজের আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়। তাদের সার্বিক সহায়তায় আমরা কৃতজ্ঞ।”

রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে পেরে তারা গর্বিত। তিনি বলেন, “ভবিষ্যতেও আহত শিক্ষার্থীদের চিকিৎসায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ২৯ ও ৩০ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড তাদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫