ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

কলম্বিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়।পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন।

এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত।

তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। কারণ এটি হেলিকপ্টারের সাহায্য ছাড়াই স্থলভাবে পরিচালিত করতে হচ্ছে।

‘আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটি যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব সম্পন্ন করতে’, যোগ করেন তিনি।

এদিকে প্যাসিফিকা ট্রাভেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সবসময় তাদের পাশে থাকব, সাহায্য করব এবং এই মর্মান্তিক ঘটনায় উদ্ভূত প্রতিটি প্রয়োজন পূরণ করব’।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে, যারা মেডেলিন বিমানবন্দরে জড়ো হয়েছেন।

অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

আপডেট সময় ০৬:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫