ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, মোদির শোকবার্তা

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসবে পদদলিত হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। মূলত টিকিটের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দর্শনার্থীরা প্রায় ২ হাজার বছরের পুরনো মন্দিরে প্রবেশের টোকেন পেতে বুধবার সকাল থেকেই সারিবদ্ধ হতে শুরু করে এবং ভিড়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘বৈকুণ্ঠদ্বার’ দর্শনের জন্য টিকিট সংগ্রহের হুড়োহুড়ি পড়ে গিয়েছে দর্শনার্থীদের মধ্যে। মন্দির চত্বরে টিকিটের জন্য রীতিমতো মারপিট করছেন শত শত ভক্ত। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা অনেক চেষ্টা করেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনায় মর্মাহত।  প্রিয়জনদের হারানোদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সাহায্য করছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করে এক্সে লিখেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, মোদির শোকবার্তা

আপডেট সময় ০১:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫