ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ইরানের তেল রপ্তানিতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

কুমিল্লায় ব্যাটালিয়ন ১০ বিজিবির পৃথক দুইটি অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) মধ্যরাতে ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপি ও যশপুর বিওপির বিশেষ দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।এই সময় যশপুর বিওপির অভিযানে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বৌয়ারা বাজার বিওপির অভিযানে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সোমবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির সূত্রে জানা যায়, ১ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির যশপুর বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহল দল যশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৯/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক স্থান থেকে ৩২ লাখ ৮০ হাজার টাকার মূল্যের ১৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এইছাড়া ২ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বৌয়ারা বাজার বিওপির বিশেষ টহলদল একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৮৫/৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্য্যনগর নামক এলাকা থেকে ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মাদকদ্রব্যগুলোর জব্দ তালিকা করে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার

আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫