সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কেউ যেন ইসলামিক দলের মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আর যেন ইসলামিক দলগুলোর মাথার ওপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে আমির বলেন, ঐক্যের কোনো বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, বিপ্লবের পরে ইসলামিক দলগুলো পাহারাদারের কাজ করেছে। দেশে নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তাহলে মন্দিরেও যেন পাহারা না দিতে হয়। সবাই যে যার মতো স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

ডা. শফিকুর রহমান বলেন, সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তাদের দক্ষ হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে।

জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিএনপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কেউ যেন ইসলামিক দলের মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে

আপডেট সময় ০৩:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪