বৈশাখী টিভির ২০বছরে পদার্পন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী বৈশাখী টিভির চট্টগ্রাম ব্যুরো অফিসে এই শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এই সময় ব্যুরো প্রধান মুহাম্মদ মহসিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, প্রেসক্লাব সদস্য সচিব জাহেদুল করিম কচি, মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মুহাম্মদ শাহ নেওয়াজ, বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।
মোঃ ছরওয়ার কামাল চট্টগ্রাম 
























