সংবাদ শিরোনাম ::
মদনপুর ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের হরিপুর সীমান্তের অমানবিক দৃশ্য: কাঁটাতার ও আইনি মারপ্যাঁচে আর কত বিপন্ন হবে মানবতা?  নির্বাচন ঘিরে কালিকাপুরে রোজেল পারভেজ রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা বড়াইগ্রামে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট, নেটদুনিয়ায় নতুন আলোচনার ঝড় সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ তৈরি করছে: তথ্যমন্ত্রী শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য উজানখলসী ইউনিয়ন ভূমি অফিস

রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজানখলসী ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ওই অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) মোঃ খায়রুল ইসলাম টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যে কোন সেবার বিনিময়ে তিনি হাতিয়ে নিচ্ছে টাকা। এই অফিসে গ্রাহকদের হয়রানি নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দেখা গিয়েছে উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সরেজমিনে জানা গেছে, উজানখলসী ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে বাড়তি টাকা নেয়া হচ্ছে। চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না। টাকা না দিলে নির্ধারিত সময়ে কোন কাজ আদায় করা যায় না। এই ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহক থেকে বাড়তি টাকা নেয়ার পরও বিভিন্ন ভাবে হয়রারি করছে এমনটাই অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের অগোচরে মাঠ পর্যায়ের উজানখলসী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে জমির কাজে আসা ভূক্তভোগীরা বলছেন। ভূমি অফিসে আসা এক গ্রাহক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এই অফিসের কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম ভূমি অফিসে কাজে আসা গ্রাহকদের কাজ সম্পাদনের বিষয়ে টাকার বিনিময়ে চুক্তি করেন।
সেবা প্রাপ্তির ২০ শতাংশ লোকই চরম হয়রানির শিকার হতে হয় আজ না-কাল সময়ক্ষেপন করে। সরকারি নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত হারে দাবিকৃত উৎকোচ না দিলে সেবা গ্রহীতারা পান না তাদের কাঙ্খিত সেবা। ভূক্তভোগীরা আরও জানান, এই ভূমি অফিসের দুর্নীতি এমন চরমে পৌঁছেছে সরকারি নীতিমালার বাইরে চুক্তি অনুযায়ী মোটা অংকের ঘুষ ছাড়া কোন হয় না। নামজারির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মোটা অংক টাকা আদায় করে এই অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন স্তরে ভাগ দেয়ার কথা বলে। ভুক্তভোগীদের দাবী এই ভূমি কর্মকর্তার দুর্নীতি রোধে দুদকের সু-হস্তক্ষেপ জরুরি। এ ব্যাপারে জানতে চাইলে ভূমি কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম বলেন, আমার অফিসে কোন অনিয়ম হয় না আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদনপুর ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য উজানখলসী ইউনিয়ন ভূমি অফিস

আপডেট সময় ০৩:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪