সংবাদ শিরোনাম ::
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও ৫০ একর খাস জমি বরাদ্দ দেওয়া হবে: বিশেষ শিক্ষা সহকারী

উত্তরবঙ্গের শিক্ষাঙ্গনের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন বৃদ্ধিতে অচিরেই ক্যাম্পাস সংলগ্ন ৫০ একর খাস জমি বরাদ্দ দেওয়ার কথা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটসহ ভৌত অবকাঠামোগত সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ার আশ্বাস দেন তিনি।

সোমবার (০৯ ডিসেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদের স্মৃতিধন্য বিশ্ববিদ্যালয়ে আর কোনো সংকট থাকবে না। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে স্থাপিত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতিকেন্দ্রটি সচল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধিভুক্ত করে ইতিহাস, ঐতিহ্য পাঠদানসহ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া, তাজহাট জমিদারবাড়ীকেও এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এনে গবেষণা ইন্সিটিটিউট হিসেবে ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন বিশেষ শিক্ষা সহকারী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, টিএমএস এর নির্বাহী পরিচালক রোকেয়া পদকপ্রাপ্ত নারী উদ্যোক্তা প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং শিক্ষা ও প্রশাসন বিষয়ক বিশেষজ্ঞ এ এইচ এম মাঈনউদ্দিন তিতাস প্রমুখ। এ সময়, রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে প্রকাশিত ’রোকেয়া পাঠ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রফেসর গুলশান আরা। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ এনামউল্যা, বেরোবির সিন্ডিকেট সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর (অব.) ড. মোঃ শামসুল আলম সরকার এবং রেনেসা হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া দিবস-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। এরপর মহিয়সী নারী বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্ন্তবর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলের বহু শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাটিতে অংশ নেন। শোভাযাত্রাটি পার্কের মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়। পরে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড

রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও ৫০ একর খাস জমি বরাদ্দ দেওয়া হবে: বিশেষ শিক্ষা সহকারী

আপডেট সময় ১২:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪