সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২ বান্ডিল ঢেউটিন (১৬ পিস), নগদ ৬ হাজার টাকা, ৩০ কেজি খাবার চাল ও ৫’টি কম্বল প্রদান করেন। গত ৬ ডিসেম্বর শুক্রবার উপজেলার গোপিনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আনিছুর রহমানের বাড়িতে আগুন লাগে। আগুনে আনিছুরের ৩’টি ঘর সম্পূর্ন পুরে ছাই হয়ে যায়। আগুনে ১০ কবুতর পুড়ে মারা যায় এবং জীবনের ঝুঁকি নিয়ে আনিছুর গোয়াল ঘরে বাঁধা ৪’টি গরু বের করলেও ১’টি গরুর অর্ধে শরীর পুড়ে ক্ষতি হয়। এ মৌসুমের জমির ৫০ মন আমন ধান ও ১০ মন চালও পুড়ে সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনিছুরের হাতে এসব সহায়তার অনুদান তুলে দেন পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

আপডেট সময় ১২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪