কুমিল্লা দেবীদ্বারের জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রোববার ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলে দেবীদ্বার জাফরগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও অন্যজন হলেন খাগড়াছড়ি রামগঞ্জ এলাকার মোহন মিয়া। নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলনসহ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতেন।
এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করতে থাকে। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।
দেবীদ্বার থানার ওসি শাহিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ো মরদেহগুলো উদ্ধার করেছে।
তিনি আরো জানান, কিভাবে এ ঘটনা, এটা কি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় । পুলিশ আরো জানিয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে দেবিদ্বার থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লা 






















