ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনার এক নারি সহ তিন জন্য নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলোর ইলিয়টগঞ্জের দৌলতপুর ও আমিরাবাদ-সাচার সড়কের মহানন্দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (১৮), জামালপুর জেলার মো. আলী ওরফে সোহেল (৩৫) ও অজ্ঞাত এক নারী।

আহতরা হলেন- উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম (৩০), নাতনি জিয়ানা (১০), আয়শা (৮) ও নাতি তানভীর (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিডার সড়ক থেকে উঠার সময় সিএনজিকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক অজ্ঞাত নারী মারা যান। এ ঘটনায় শিশুসহ আরো পাঁচ জন আহত হয়। অপর দুর্ঘটনায় আমিরাবাদ সাচার সড়কের মহানন্দ এলাকায় আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইট বোঝাই একটি ট্রাক্টরকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ইট শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিলা বলেন, ‘সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৪:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪