সংবাদ শিরোনাম ::
‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)। নিহত দুইজনের মধ্যে খোকন আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল চাতাল ব্যবসায়ী।

স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। হাসপাতালে নেয়ার পথে মারা যায় খোকন।

নিহত খোকনের স্বজন বাবলু মিয়া জানান, গতরাতে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে দুইজন রংপুর থেকে ফিরছিলেন। জয়মনিরহাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের দক্ষিণ পাশে সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই রশিদুল মারা যায়। আর হাসপাতালে নেয়ার পথে রাত তিনটার দিকে খোকন মারা যায়। তবে কিভাবে এ দুর্ঘটনাটি ঘটে তা জানা যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪