সংবাদ শিরোনাম ::
‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম আমিন বাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নি’হ’ত, আহত ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল

মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন: ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৩:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

ভোলা জেলার কৃতি সন্তান বীরবন্ধু খ্যাত জিয়া পরিবারের আস্থাভাজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াসউদ্দিন আল মামুন কে মানি লন্ডারিং মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

অর্থপাচারের অভিযোগে করা মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে মামলাটি থেকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গিয়াসউদ্দিন আল মামুন এর আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদন্ড এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করেন। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন।
তবে স্বাধীন বিচারিক রায়ে এই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন।

জিয়া পরিবারের সাথে ঘনিষ্টতার কারনে তাকে বিভিন্ন মামলা দিয়ে হেনস্তা করা হয় ওয়ান ইলেভেনের সময়ে। গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে জরুরী সরকার। ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুন। চলতি বছরের ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা

মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন: ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন

আপডেট সময় ০৩:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪