ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পুঠিয়ায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসির বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী মাজেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ভ্যান চালকসহ তিন জন আহতের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার বাচ্চুর স্ত্রী।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, চাঁপাই থেকে ছেড়ে আসা যশোরগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার গোপালহাটি এলাকায় দ্রতগতিতে এসে পুঠিয়া বাজারে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার ধারে আম গাছের সাথে বাসটি আটকে যায়।
এতে ভ্যানের যাত্রী মাজেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও চার্জার ভ্যান চালক-পুঠিয়ার তারাপুরের আঃ রশিদের ছেলে মোঃ রসুল (৩০) দৈপাড়া এলাকার মোঃ বেলালের ছেলে ভ্যানের আরোহী জিম (১৮) রাজশাহী মহানগরের শাহমখদুম থানার কুমারপাড়া এলাকার মজিবুরের ছেলে মোঃ আলমগীর (৩৬), গণ আহত হলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী আরও বলেন, নিহত মাজেদাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ হস্তান্তর করা হবে। বাসটি ঘটনাস্থলে আছে। ডাইভার ও হেলপার পালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

পুঠিয়ায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট সময় ০৫:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪