সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক

ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগীতা। লালমনিরহাট ওয়ালটন প্লাজার আয়োজনে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন আয়োজকরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতার উপস্থিতিতে পৃথক ৩ টি বিভাগে প্রাণ, প্রকৃতি ও গ্রাম বাংলার দৃশ্যসহ যেমন খুশি তেমন ছবি অংকন করেন শিক্ষার্থীরা৷

আয়োজকরা জানান, হাসি খেলার মধ্যে দিয়ে শিশুদের লেখাপড়ায় মননিবেশ করাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আরাফাত হোসেন, লালমনিরহাট মিশনমোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সুজায়েত হোসেন এবং কুড়িগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার রশিদুল ইসলাম। বিজয়ী শিক্ষার্থী ছাড়াও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলকে দেয়া হয় সান্ত্বনা পুরস্কার।

পরে ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম আদর্শ পাবলিক স্কুল মাঠ চত্বরে বৃক্ষরোপণ করেন আয়োজকরা। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল

ওয়ালটন প্লাজার উদ্যোগে শিবরাম স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪