সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিয়াকৈরে পল্লী উন্নয়ন দিবস পালন, বিতরণকে ঘিরে সাময়িক হট্টগোল চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতির অভিযোগ, এজেন্সি মালিকদের সম্পদ অনুসন্ধানে দুদক

ভোলার- বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে মো. আল আমীন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে যান ছিনতাইকারীরা।

গতকাল (০৪ ডিসেম্বর ২০২৪) রাত ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নায়েব বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।

এসময় আল আমীন আহত অবস্থায় দৌড়ে দুলাল ডাক্তারের বাড়ীতে গিয়ে উঠে। পরে তাকে রক্তাক্ত অবস্হায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আল আমীন ওই এলাকার মো. মনিরের ছেলে। ছিনতাইয়ের ঘটনায় এখনও আল আমীনের পক্ষে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

জানা যায়- গতকাল রাতে দোকান বন্ধ করে প্রায় ৩ লক্ষ টাকা ও বিকাশ মোবাইল নিয়ে বাসায় রওয়ানা দেন বিকাশ ও মুদি ব্যবসায়ী মো. আল আমীন।

এসময় আল আমীন নায়েব বাড়ীর দরজা বরাবর গেলে ছিনতাইকারীরা মুখ বাঁধা অবস্থায় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আল আমীনের মাথায় কোপ দেয়, আল-আমীনের হাতে থাকা ব্যাগ ও মোবাইল টানাহেঁচড়ার করে নিয়ে যায়। আল আমীন জীবন বাঁচানোর জন্য দৌড়ে দুলাল ডাক্তারের বাড়ীতে গিয়ে উঠেন, রক্তাক্ত অবস্থায় আল আমীনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এই ঘটনায় আল আমীনের জ্ঞান এখনো ফিরে নাই।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন- এখনও কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ ফেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা বলেন – দীর্ঘদিন ধরে এলাকায় উল্লেখিত ঘটনা ঘটেই যাচ্ছে, কে বা কারা এইগুলো করছে জানিনা, গতকাল রাতে আল আমীন নামে একজনকে রাতে আঁধারে কুপিয়ে জখম করে চলে যায়, একই রাতে মোরশেদ নামে এক কৃষকের একটি গরু চুরি করে নিয়ে যায়। প্রশাসনের তৎপরতা না থাকায় এই ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল

ভোলার- বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪