সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

যুক্তরাজ্যে থাকা ৩ মার্কিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা

যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটির ওপর ও আশপাশের এলাকায় রহস্যজনক একাধিক ছোট মানুষবিহীন ড্রোন দেখা গেছে। তবে ড্রোনগুলো কাদের তা এখনো জানা যায়নি।

রোববার মার্কিন বিমানবাহিনী (ইউএসএএফ) এসব তথ্য নিশ্চিত করেছে।

তাদের দাবি, গত এক সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অন্তত তিনটি বিমানঘাঁটির ওপর ঘুরতে দেখা গেছে। যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তিনটি সেনাঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো কাদের, কেন তা বিমানঘাঁটির ওপরে ঘুরছে, সবই এখনো অজানা।

২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলো কোনো অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।

যুক্তরাজ্যের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সমস্ত তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমানঘাঁটিগুলোকে রক্ষা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে।

যে তিনটি বিমানঘাঁটির ওপর ড্রোন ঘুরতে দেখা গেছে, তার একটিতে ৪৮টি ফাইটার প্লেন বা যুদ্ধবিমান আছে। ইউরোপের যে কোনো জায়গায় কমব্যাটে যাওয়া সম্ভব এখান থেকে।

দ্বিতীয় বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের তেল ভরার জায়গা তৈরি করা আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা, স্কুল সব আছে।

গত সপ্তাহেই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দেওয়া মিসাইল নিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে ইউক্রেন। তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমানঘাঁটির ওপর ড্রোন দেখা গেছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

যুক্তরাজ্যে থাকা ৩ মার্কিন বিমানঘাঁটির ওপর রহস্যময় ড্রোনের আনাগোনা

আপডেট সময় ০৪:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪