সংবাদ শিরোনাম ::
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে: ট্রাম্প  সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুলের বিরুদ্ধে কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড় কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর থানায় অভিযোগের পরও প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাংক কর্মকর্তার আবেদন কমার্স ব্যাংকে আতাউরের পারিবারিক সিন্ডিকেটের অভিযোগ আওয়ামী দোসর নবীরুলকে ঘিরে সমবায় অধিদপ্তরে দুর্নীতি ঘুষ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ

গলাচিপার চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপার চাঞ্চল্য গৃহবধূ খাদিজা বেগমকে গলা কেটে হত্যার অজ্ঞাতনামা মামলার সন্দেহভাজন প্রধান আসামী মোহাম্মদ গিয়াস প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ নভেম্বর মঙ্গলবার সকাল নয় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রাম থেকে ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পটুয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয় এর দিকনির্দেশনায় চাঞ্চল্যকর খাদিজা হত্যা মামলাসহ বিভিন্ন মামলা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সে অনুযায়ী তদন্তের একপর্যায়ে মামলার সন্দেহভাজন প্রধান আসামী একই বাড়ির মৃত বেলায়েত হোসেন প্যাদার ছেলে গিয়াস প্যাদাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত আসামীকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সকালে চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে বসত ঘরে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় গৃহবধূ খাদিজা বেগমকে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মানিক প্যাদা বাদী হয়ে ওই দিন গলাচিপা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস

গলাচিপার চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪