সংবাদ শিরোনাম ::
পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে: যুবদল সাধারণ সম্পাদক।

সাম্য, মানবিক, সুন্দর ও শান্তিপ্রিয় কল্যাণকর বাংলাদেশ বিনির্মানই বিএনপির লক্ষ্য, জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, খেয়াল রাখবেন আপনাদের মিছিলে অনুপ্রবেশকারী কেউ যেন ঢুকতে না পারে। ফ্যাসিস্টের দোসরদের জায়গা দেওয়া যাবেনা। বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তিনি কল্যাণকর বাংলাদেশে গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন।

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

তিনি বলেন, নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে ঠিক তেমনই রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব রয়েছে। সেজন্য সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। আসুন, আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এই মনোভাব নিয়ে এগিয়ে যাই। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের গণসংযোগ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। হাসিনার নির্দেশে ২৪’র গণ-অভ্যুত্থানের বীরযোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ গণহত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। তাদের বিচার নিশ্চিত করবে।

এসময় জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার করতে হবে: যুবদল সাধারণ সম্পাদক।

আপডেট সময় ০৯:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪