ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

 বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রাত নয়টার পর থেকেই ১০ নম্বর সেক্টরের ২ নং রোডে অবস্থিত আব্দুস শহীদের বাড়ি ঘিরে রাখে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি বিশেষ ইউনিট। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

আব্দুস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতেও মারামারি, লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা তিনি প্রধান আসামি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

আপডেট সময় ০৫:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪