সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

আ.লীগসহ ১৪ দলকে নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ পার্থর

গণহত্যার বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের এই কথা জানান।

বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।

বিজেপি সভাপতি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করার পাশাপাশি গণহত্যার দায়ে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ ১৪ দলকে সব ধরনের নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছি।’

পার্থ বলেন, ‘নির্বাচনমুখী সংস্কার হওয়া জরুরি। এমন কোনো সংস্কার হওয়া উচিৎ নয়, যেটা মনে হবে এটা নির্বাচিত সরকারের করা উচিত। বিগত তিন নির্বাচনের ব্যাপারে কোনো স্টেপ নেয়া যায় কি না, সেটাও দেখার পরামর্শ দিয়েছি।’

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি দল ও বাংলাদেশ লেবার পার্টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

আ.লীগসহ ১৪ দলকে নির্বাচন থেকে দূরে রাখার পরামর্শ পার্থর

আপডেট সময় ০৩:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪