ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নগরের জামালখানের সাদিয়াস কিচেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

 নগরী জামালখানের সাদিয়াস কিচেনে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি ভাত, গ্রিল ও বিভিন্ন ধরনের রান্না এবং ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামালখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলার কর্মকর্তারা।
অভিযানে সঙ্গে ছিলেন ভোক্তাধিকারের সহকারী পারিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
একই অভিযোনে পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় ‘রাতুল ড্রাগ হাউস’ কে ১৫ হাজার টাকা এবং ‘নিউ মনিষা ফার্মেসি’ কে ৩ হাজার টাকাসহ ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেন’ নামে একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা দুই ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নগরের জামালখানের সাদিয়াস কিচেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।

আপডেট সময় ১২:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪