সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। বুধবার( ৭ আগস্ট) বিকেলে ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

বিএনপি মহাসচিব ছাড়া প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলিশনস কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলিশনস কমিটির সদস্য শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, বুধবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময় তারা দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

বিএ‌ন‌পির স‌ঙ্গে বৈঠক নি‌য়ে ব্রিটিশ হাইক‌মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশে আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি অংশ। হাইকমিশনার ডিকসন আজ ব্রিটিশ হাইকমিশনে বিএন‌পির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে সন্তুষ্ট। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাজ্য রাজনৈতিক দল এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর পর। যুক্তরাজ্য সব পক্ষকে সহিংসতার বিষয়ে সংলাপ বেছে নিয়ে শান্ত ও সংযম অনুশীলন করার আহ্বান জানা‌চ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে

আপডেট সময় ০৫:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২