ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতোমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতে আছেন। তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। এদিকে হাসিনা কোথায় আছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত তথ্য জানাতে পারেননি।

বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছে। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লীতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি।

তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু সেটা রি-কনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি, যোগ করেন তিনি।

এদিকে শেখ হাসিনা এখন কোথায় আছে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৭ অক্টোবর) রাতে দেশের বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-কে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তার মা এখনও ভারতেই আছেন।

কোটা প্রসঙ্গে জয় বলেন, মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি। পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয়। সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪