ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না চার শিশুর

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় মক্তব থেকে কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় চার শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও এক শিশু।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- শিমুলিয়ার কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে বিথি (১২)। নিহত অন্য শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ বলেন, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানজিলা, বিথি ও আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় চার শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আঞ্চলিক মহাসড়কে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না চার শিশুর

আপডেট সময় ১২:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪