ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বৈরী আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বলা হয়েছে, গভীর স্থল নিম্নচাপ থাকলে সাধারণত বায়ুচাপের তারতম্য হয়। সাগর উত্তাল থাকে। যে কারণে মাছ ধরা নৌকা-ট্রলার ঢেউয়ের কারণে ডুবে যেতে পারে। তবে এটা উত্তরপশ্চিম দিকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এছাড়াও বিশেষ ওই বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপের কারণে আজ সারাদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় ০৩:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪