সংবাদ শিরোনাম ::
বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটারজুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামক এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গজারিয়া পর্যন্ত চলে আসে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা দেয়।

একাধিক যাত্রী ও চালক জানান, প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও পরবর্তীতে ঢাকাগামী লেনেও যানজটের সৃষ্টি হয়। যার কারণে ১০ মিনিটের গন্তব্যে যেতে দেড় ঘণ্টারও বেশি লাগছে। ট্রাফিক আইন না মেনে অনেক চালক উল্টো পথে গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করেছেন।

কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনচালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, বুধবার ভোরে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটারজুড়ে যানজট

আপডেট সময় ১২:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪