সংবাদ শিরোনাম ::
বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩ জন। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, গাজীপুরে সড়ক অবরোধ

আপডেট সময় ০৫:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪