ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

হুন্ডি ব্যবসায়ীদের প্রতি কুয়েত রাষ্ট্রদূতের হুঁশিয়ারি

বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোয় বড় অঙ্কের রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সে কারণে হুন্ডি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, হুন্ডি প্রতিরোধে আমাদের অবস্থান কঠোর। এ ব্যবসায় জড়িতদের অনেকের তথ্য আমাদের কাছে আছে। হুন্ডি ব্যবসায় জড়িতদের তথ্য সংগ্রহ করে জিজ্ঞাসাবাদ করা হবে ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রদূত বলেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেশ ও প্রবাসীদের কারোরই ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। করোনা মহামারি পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেশের ব্যাংকগুলোর অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে প্রভাবিত না হতে অনুরোধ জানান তিনি। সেইসঙ্গে দেশের উন্নয়নে ও অর্থনীতির চাকা সচল রাখতে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কুয়েতে থাকা আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান। এসময়

প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি নিউজ প্রতিনিধি মহসিন পারভেজ ও মাই টিভি প্রতিনিধি আল আমিন রানা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের

হুন্ডি ব্যবসায়ীদের প্রতি কুয়েত রাষ্ট্রদূতের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২