সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

যে ৪ বিভাগে হতে পারে বৃষ্টি

আজ সোমবার দেশের ৪টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকারও কোনো কোনো স্থানে কিছুটা বৃষ্টি হতে পারে। আর এমন অবস্থা চলতে পারে আরও দুই-একদিন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

অবশ্য বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সোমবার জানান, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি ৪ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। গতকাল রোববারও এমন অবস্থা ছিল দিনের কিছুটা সময়। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি-এমন অবস্থা চলছে রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলছেন, রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ এমনটা মেঘলা থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ৫৯ মিলিমিটার।

আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

যে ৪ বিভাগে হতে পারে বৃষ্টি

আপডেট সময় ০১:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪