সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা সারাদেশের শাটডাউন কর্মসূচি দিয়েছেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারও উজাড় করে দাও তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।

ইতিমধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিকমতো হয়নি তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

আপডেট সময় ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪