ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢামেকের জরুরি বিভাগে ধারাল অস্ত্র নিয়ে হামলা, আটক ৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এ ঘটনায় চাপাতিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন- বাপি মিয়া (২৪), আদিব (২৩) নাসির (২৫) নাবিল (২৭)। তারা সবাই খিলগাঁও থানার বাসিন্দা।

বাচ্চু মিয়া বলেন, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত এক গ্রুপ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্য আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল

ঢামেকের জরুরি বিভাগে ধারাল অস্ত্র নিয়ে হামলা, আটক ৪

আপডেট সময় ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪