ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল

আপডেট সময় ০৩:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪