ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাই নেই: মির্জা ফখরুল

বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাই নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ।

ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজিসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

গণতন্ত্রকে সুসংহত করার জন্য তারেক রহমানের হাতকের শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ দলীয় নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাই নেই: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪