ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভিসা সংকট নিয়ে যে ব্যাখ্যা দিল ভারত

ভিসা না পেয়ে রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে গত ২৬ আগস্ট বিক্ষোভ করেন অসংখ্য ভিসাপ্রত্যাশী। ওইদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- ‘এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নই‌লে টাকা ফেরত দে।’ এ ঘটনার চারদিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তবে, এ কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি বলেন, ‘আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পুরিপূর্ণ কাজ শুরু করব।’

এ ছাড়া ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের কাছে তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো খবর নেই।

এসব বিষয় ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি। ভারতীয় এ কূটনীতিক দাবি করেন, বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে। এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সময়মতো তথ্য আদান প্রদান করি, সেটিও প্রতিবেদনে বলা হয়নি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভিসা সংকট নিয়ে যে ব্যাখ্যা দিল ভারত

আপডেট সময় ১০:১৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪