সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বিসিবি থেকে পদত্যাগ করলেন নাদেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চোধুরী নাদেল। তিনি বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের।

দলের পতনের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতারা। আর যারা দেশে আছেন, তাদের প্রায় সকলেই আত্মগোপনে। নাদেল তাদেরই একজন।

টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন নাদেল। একই সঙ্গে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।

নাদেল ছাড়াও ইতোমধ্যেই পদত্যাগ করেছেন বিসিবির আরও দুই পরিচালক জালাল ইউনুস চৌধুরী ও আহমেদ সজ্জাদুল আলম ববি। তারা দুজনই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলর ছিলেন।

গুঞ্জন আছে বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু শীঘ্রই পদত্যাগ করবেন। তিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বিসিবি থেকে পদত্যাগ করলেন নাদেল

আপডেট সময় ১০:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪