ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ

পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। পদত্যাগের পর ডা. আনোয়ার হাবিবের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

বুধবার দুপুরে পদত্যাগ করেন ডা. আনোয়ার হাবিব।

রামেবি সূত্র জানায়, বুধবার সকাল থেকে নিজ দপ্তরেই ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিব। বেলা ১১টার দিকে ছাত্র পরিচয় দিয়ে ৩০-৩৫ জন তার দপ্তরে ঢোকেন। তারা একটি পদত্যাগপত্রও লিখে নিয়ে যান। পরে সেটিতে ডা. আনোয়ার হাবিবের স্বাক্ষর নেওয়া হয়। এরপর অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যান ডা. আনোয়ার হাবিব।

প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, ডা. আনোয়ার হাবিব আগে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। যারা তার পদত্যাগের দাবি নিয়ে এসেছিলেন তারা দাবি করছিলেন, ২০১৭ সালে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অনুসারী শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব। সেই কারণে বুধবার কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী ডা. আনোয়ার হাবিবের পদত্যাগের দাবি নিয়ে আসেন।

বিষয়টি নিয়ে জানতে ডা. আনোয়ার হাবিবকে ফোন করা হলে তার স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন, তার স্বামী চিকিৎসকের কাছে ফিজিওথেরাপি নিতে গেছেন। তার সঙ্গে এখন যোগাযোগ করা যাবে না। তবে তিনি দাবি করেছেন, তার স্বামীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। রেজিস্ট্রার বরাবর লেখা এ পদত্যাগপত্র আগে থেকেই প্রস্তুত করে আনা হয়েছিল।

রামেবির রেজিস্ট্রার ডা. জাকির হোসেন ফোন ধরেননি। আর রামেবির উপাচার্য ডা. এজেডএম মোস্তাক হোসেনের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক

পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

আপডেট সময় ১০:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪