সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

জবি থেকেই উপাচার্য নিয়োগ চান শিক্ষক-শিক্ষার্থীরা, লিফলেট বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে লিফলেট বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর থেকে শুরু করে শহিদ সাজিদ একাডেমিক ভবন, কলা অনুষদ, বিজ্ঞান অনুষদে ও প্রশাসনিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ বিষয়ে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত মান উন্নয়নের জন্য জবি থেকেই উপাচার্য দেওয়া জরুরি। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অবস্থা সম্পর্কে পূর্ব থেকে অবহিত থাকার কারণে কাজ শুরু করতে সময়ক্ষেপণ হবে না বলে আমরা প্রত্যাশা করি।

লিফলেটে বলা হয়, ১৯ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও একটা ভবন ব্যতীত অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে উপাচার্য হলে তার রুটিন দায়িত্বই পালন করেন। এদিকে এই বিশ্ববিদ্যালয়েরই গ্রেড-১ এর ৩৯ জন অধ্যাপক রয়েছেন, যারা যথেষ্ট যোগ্য উপাচার্যের দায়িত্ব পালনের জন্য। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করতে পারেননি পূর্ববর্তী কোনো উপাচার্য। এখান থাকেই উপাচার্য নিয়োগ করা হলে বিশ্ববিদ্যালয়ের আশপাশেই তিনি থাকবেন, এতে যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ে এসে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর কর্মসূচি ও বহিরাগত উপাচার্য ঠেকাতে গেট লক কর্মসূচি পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

জবি থেকেই উপাচার্য নিয়োগ চান শিক্ষক-শিক্ষার্থীরা, লিফলেট বিতরণ

আপডেট সময় ১০:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪