সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শামীম ওসমান ও তার ছেলেসহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

একই ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, কাউন্সিলর মতিউর রহমান মতি, মানিক মাষ্টার, হাজী ইয়াছিন, নুর উদ্দিন মিয়া, জজ মিয়া, নুর সালাম, নুরুল হক ও শাহ জালাল বাদলসহ ১০০ জনের নামে ও অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টায় নিহত মো. ছায়েদুলের বড় বোন রেহানা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ১, ২ ও ৩নং আসামীর নির্দেশ ও হুকুমে উল্লেখিত অন্যান্য আসামীদের হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি সাধারণ ছাত্র জনতাকে মারপিট করে আহত করে। একইভাবে আসামীগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে বাদীর ছোট ভাইয়ের বুকে গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে সানারপাড়া ইষ্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শামীম ওসমান ও তার ছেলেসহ ১০০ জনের নামে হত্যার মামলা দায়ের

আপডেট সময় ০১:০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪