ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

উল্টোপথে গাড়ি চালনায় বাধা দেওয়ায় ট্রাফিক সদস্যকে মারধর

চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধর করেছেন এক চালক। এ ঘটনায় ওই গাড়ির চালক মো. রফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর খুলশী থানার ১ নম্বর সড়কে ঘটে। গ্রেফতার চালক উল্টো পথে গাড়ি চালানোর সময় ট্রাফিক সদস্য সোহরাব হোসেন বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত ট্রাফিক সদস্য সোহরাব হোসেন তাকে সংকেত দেন। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়িচালক মো. রফিকুল আলম সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুসি ও মারধর করেন। মারধরের ফলে পুলিশ সদস্যের নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখে আঘাত পান তিনি।

তিনি আরও বলেন, গাড়িচালকের টানাহেঁচড়ায় পুলিশ সদস্য সোহরাবের ইউনিফর্ম ছিঁড়ে যায়। এ সময় শিক্ষার্থীরা এগিয়ে এলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে গাড়ির মালিকের সহযোগিতায় চালক মো. রফিকুল আলমকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ির মালিক চালককে চাকরি থেকে বহিষ্কার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

উল্টোপথে গাড়ি চালনায় বাধা দেওয়ায় ট্রাফিক সদস্যকে মারধর

আপডেট সময় ১১:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪