সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে গোটা জাতি: ধর্ম উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ভরণ-পোষণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার সবসময় তাদের পাশে আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাঁড়িয়েছেন। আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কার কিছু নেই। গোটা জাতিই তাদের পাশে আছে।’

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।’ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার প্রয়োজনে সকল ব্যয় সরকার বহন করবে। এমনকি কারো যদি দেশের বাইরে নিয়ে গিয়েও চিকিৎসা করার প্রয়োজন হয় তার ব্যবস্থাও সরকার করবে।’

ড. খালিদ হোসেন বলেন, ‘বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকেও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সহ-সমন্বয়ক তানভীর আহমদ।এর আগে উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এতে তিনি মেডিকেল কলেজের উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২০ জনকে ১০ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ট্রাস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ইতোমধ্যে পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে আছে গোটা জাতি: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০১:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪