ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্রসহ মদের বোতল উদ্ধার

রংপুর মেডিকেল কলেজের পিন্নু ছাত্রাবাসে অভিযান চালিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্তর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

পরে ওই কক্ষ থেকে লোহার রড, স্টিলের ছোড়া, রামদা, লোহার পাইপ, অ্যালুমিনিয়ামের তার, মোটরসাইকেলের চেইন, ডায়েরি এবং বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ডা. তানভীর রহমান প্রান্তসহ অজ্ঞাতদের নামে কোতোয়ালি থানায় এজাহার করেছেন হল সুপার ডা. এএস মাজেদুল ইসলাম।

কোতোয়ালি মেট্রোপলিটন থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, রংপুর মেডিকেল কলেজের পিন্নু ছাত্রাবাসের ২৩ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু মদের বোতল পাওয়া গেছে। ওই কক্ষটিতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্ত থাকতেন। অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্রসহ মদের বোতল উদ্ধার

আপডেট সময় ১২:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪