ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্রসহ মদের বোতল উদ্ধার

রংপুর মেডিকেল কলেজের পিন্নু ছাত্রাবাসে অভিযান চালিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্তর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

পরে ওই কক্ষ থেকে লোহার রড, স্টিলের ছোড়া, রামদা, লোহার পাইপ, অ্যালুমিনিয়ামের তার, মোটরসাইকেলের চেইন, ডায়েরি এবং বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ডা. তানভীর রহমান প্রান্তসহ অজ্ঞাতদের নামে কোতোয়ালি থানায় এজাহার করেছেন হল সুপার ডা. এএস মাজেদুল ইসলাম।

কোতোয়ালি মেট্রোপলিটন থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, রংপুর মেডিকেল কলেজের পিন্নু ছাত্রাবাসের ২৩ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু মদের বোতল পাওয়া গেছে। ওই কক্ষটিতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্ত থাকতেন। অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্রসহ মদের বোতল উদ্ধার

আপডেট সময় ১২:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪