সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সাবেক হুইপ কমলসহ ১৫০ জনের নামে মামলা

কক্সবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সংসদ-সদস্য (এমপি) ও হুইপসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অপর আসামিরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শনিবার রাতে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে এজাহার পাই। শনিবার ১৫০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শেষে যখন ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে।

আসামিদের মধ্যে অন্যতম হলেন- কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) ও হুইপ সায়মুন সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান এবং পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ ১২ জন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার

সাবেক হুইপ কমলসহ ১৫০ জনের নামে মামলা

আপডেট সময় ১১:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪