সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর বিশ্বের অনেক দেশ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলো নেদারল্যান্ডস।

বৃহস্পতিবার এক চিঠিতে এ সরকারের প্রতি শুভকামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সব ক্ষেত্রে আপনাদের সফলতা কামনা করছি।

চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দপূর্ণ হবে।

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪