ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ধানমন্ডি ৩২ নম্বরে মোবাইল তল্লাশি, যা বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘরে কাউকে আজ যেতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকা দখলে রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতা।

বিবিসি জানিয়েছে, এই অবস্থানকারীদের মধ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ ছিল। তাদেরকে রাস্তায় জোরপূর্বক বিভিন্নজনের মোবাইল ফোন চেক এবং কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে। কিছু মানুষকে আটকে রাখা হয়েছে যাদেরকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলছে অবস্থানকারীরা। এসময় সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্ন জনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।’

এদিন সকাল সাতটার পর বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী ৩২ নম্বরের গিয়েছিলেন। নিগৃহীত হতে হয়েছে তাকেও।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়।

কাদের সিদ্দিকী পরে বলেন, ‘আমি সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু-একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম। কয়েকজন ঢিল ছুড়েছে। লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।’

এরপর যিনি বা যারাই গেছেন, তাদের কেউই ঢুকতে পারেননি। যাকে পাওয়া গেছে, ধাওয়া দিয়েছে বা প্রচণ্ড মারধর করেছে। পুরো এলাকার একই চিত্র ছিল দিনভর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানমন্ডি ৩২ নম্বরে মোবাইল তল্লাশি, যা বললেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৬:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪