ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাংবাদিক রোজিনার মামলার বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হবে।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইতোমধ্যে রোজিনা ইসলামের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাপ্তরিক নথির ছবি তোলার অভিযোগে ২০২১ সালের মে মাসে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে জামিনের শর্তের অংশ হিসেবে নিজের পাসপোর্ট আদালতে জমা দিতে হয়।

এরপর ২০২২ সালের জানুয়ারিতে ঢাকার একটি আদালত তার পাসপোর্ট ছয় মাসের জন্য ফেরত দেওয়ার সাময়িক অনুমতি দেন। তবে রোজিনা তার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত পাওয়ার আবেদন করতে গিয়ে বারবার আমলাতান্ত্রিক বাধার সম্মুখীন হন, বিশেষ করে যখন তিনি বিদেশ ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। এই বাধাগুলো তার মৌলিক অধিকার প্রয়োগের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করে।

পরে ২০২৩ সালের আগস্টে আদালত রোজিনার পাসপোর্ট ফেরত দিতে অস্বীকার করে। ফলে তিনি সেপ্টেম্বর মাসে সুইডেনে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক সম্মেলনে অংশ নিতে পারেননি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিক রোজিনার মামলার বিষয়ে যা জানালেন আসিফ নজরুল

আপডেট সময় ০৬:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪