ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত সময়ের মধ্যেই কমে যাবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ। আপনি কি আত্মবিশ্বাসী, এখন বাজারে জিনিসপত্রে যে দাম, সেটা থেকে মানুষের শিগগির মুক্তি মিলবে—জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয়ই। শিগগির বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলবো না। শিগগির কমবে।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে ‘

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।’

এই উপদেষ্টা বলেন, ‘কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে। নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে…। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন

আপডেট সময় ০৩:৪৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪