ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে, এ আইনজীবী সারা দেশের সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন তিনি। রিট আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায়ে যে সময় নষ্ট হয়, তাতে রোগী হাসপাতালে নেওয়ার আগে মারা যাচ্ছে। আবার টোল প্লাজায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স রোগীর কাছে যাওয়ার আগেই মারা যাচ্ছে।

অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকের স্বাস্থ্যসুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে।

এদিকে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশের সঙ্গে সাংঘর্ষিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থের ক্ষতি হচ্ছে।

অ্যাম্বুলেন্স থামিয়ে টোল নেওয়ার বিষয়ে রিট আবেদনে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায় করা হচ্ছে এ আধুনিক সভ্যসমাজের জন্য অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ

আপডেট সময় ০৬:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪