সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বিশ্বের সব থেকে ছোট ট্রেন

লস অ্যাঞ্জেলস ফ্লাইট রেলওয়ে। পৃথিবীর সব থেকে ছোট রেলপথ। যে পথে চলে মাত্র দুই বগিওয়ালা বিশ্বের সব থেকে ছোট ট্রেন। যার যাত্রা শেষ হয় মাত্র ১ মিনিটেই। বেশ অবাক করার বিষয় হলেও এটিই সত্যি। সম্প্রতি জিও নিউজের প্রতিবেদনে ‘অ্যাঞ্জেলস ফ্লাইট’ নামের এমনই এক ট্রেনের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই ট্রেন চালানো হয়। এই ট্রেনে মাত্র দুটি বগি রয়েছে। তাই এ ট্রেনের কর্মীর সংখ্যাও অনেক কম। ট্রেনটি হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিটকে লস অ্যাঞ্জেলেসের তৃতীয় রাস্তার টানেলের সঙ্গে সংযুক্ত করে। ১৯০১ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত একটানা চলেছে এই ট্রেন। ১৯০১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেডব্ল– এডি এ ট্রেন চালু করেন। এ রেল কোচ ৩৩ ডিগ্রি ঢালে উঠতে পারে।

এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। এই ট্রেনকে নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, চালু হওয়ার পর প্রথম ৫০ বছরে ১০ কোটিরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গেছে। অ্যাঞ্জেলস ফ্লাইট ট্রেনটি যখন অলিভ স্ট্রিট স্টেশনে পৌঁছায় তখন সেখান থেকে একটি ঢালু জায়গায় ট্রেনটিকে টানা হয়। কিন্তু যখন ট্রেনটি নেমে যায় তখন কোচগুলো কেবল মধ্যাকর্ষণের ওপর নির্ভর করে এগোয়। বিশ্বের সবচেয়ে ছোট ট্রেনটি বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছিল। ২০০১ সালে একটি বড় দুর্ঘটনা ঘটে।

এরপর ২০১০ পর্যন্ত বন্ধ ছিল ট্রেন। ২০১৩ সালে একটি কোচ লাইনচ্যুত হয়। এরপর আবার ২০১৭ সাল পর্যন্ত এটি বন্ধ রাখা হয়। পরে পুনরায় চালু করা হয়। এখন শহরটিতে আসা পর্যটকদের জন্য চালানো হয় ট্রেনটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বিশ্বের সব থেকে ছোট ট্রেন

আপডেট সময় ১২:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪